বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৩৭তম শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর শরী‘আহ সুপারভাইজরি কমিটির ১৩৭তম সভা ২৭ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবু নোমান মোঃ রফিকুর রহমান।

সভায় শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতী ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী, অধ্যাপক ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ এবং মুফতী আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, ˆসয়দ আবুল হাসেম এফসিএ. এফসিএমএ এবং ইভিপি ও শরী‘আহ সুপারভাইজরি কমিটির সচিব মোঃ কবির আহমদ উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ মোডের পিপিজি ও ফাইন্যান্সিং পলিসি পর্যালোচনাসহ ব্যংকের বিভিন্ন শাখা ও বিভাগের ˆদনন্দিন কার্যক্রমে উদ্ভূত নতুন বিষয়সমূহের উপর শরী‘আহ মতামত ও প্রয়োজনীয় অনুমোদনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরী‘আহ নীতিমালার যথাযথ পরিপালন নিশ্চিত করা এবং গ্রাহকদের জন্য শরী‘আহ-সম্মত ব্যাংকিং সেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ