সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৩টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯১টি কোম্পানির ১৬ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৫৭৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে. ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪০ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৩০৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৬.৭৩ পয়েন্ট বেড়ে ৫৪৩৩.২৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.৩৪ পয়েন্ট বেড়ে ২০৯৬.২৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৭.৭২ পয়েন্ট বেড়ে ১০৫৪.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে. লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬৩টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সিটি ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, ব্র্যাক ব্যাংক, ইভিন্স টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক, মতিন স্পিনিং, সায়হাম টেক্সটাইল, এ্যাপেক্স স্পিনিং, সোনালী আঁশ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ড্রাগন সোয়টার, বিবিএস ক্যাবলস, কুইন সাউথ টেক্সটাইল, একমি পেস্টিসাইড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, হামিদ ফেব্রিক্স, অগ্রণী ইন্সুরেন্স, উসমানিয়া গ্লাস, বেঙ্গল উইণ্ডসর।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইনফর্মেশন সার্ভিসেস, ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ১৫ বছর মেয়াদী বিজিটিবি, ১০ বছর মেয়াদী সরকারি বন্ড, ১০ বছর মেয়াদী বিজিটিবি, প্রিমিয়ার লিজিং, ১০ বছর মেয়াদী বিজিটিবি ২৫/০৫/২০৩২, ২০ বছর মেয়াদী বিজিটিবি, ২০ বছর মেয়াদী বিজিটিবি ২৬/০৯/২০৩২, ২০ বছর মেয়াদী বিজিটিবি ২৫/০৭/২০৩২।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬,৭৩৪,৭৮১,০৪০,২০২ টাকা।