বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
শিরোনাম
৩ দিন বন্ধের পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরাও ৮ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 3rd Quarter Un-Audited Financial Statements of BDCOM Online Ltd. ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য ওয়েস্টার্ন ইউনিয়নের বাই সাইকেল অফার ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী ২৩,৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী জমি লিখে না দেয়ায় দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতি গ্রেফতার দুই মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
খেলাধূলা

উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

টানা তিন ম্যাচ হেরে নারী এশিয়ান কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। গ্রুপ ‘বি’-তে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে  উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে চীনের কাছে ২-০ গোলে এবং উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল পিটার জেমস বাটলারের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু টানা তিন ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ। 
 
অস্ট্রেলিয়ার পার্থে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটে লিড নেয় উজবেকিস্তান। মধ্য মাঠ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।
 
২৩ মিনিটে দ্বিতীয় গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। তবে মারিয়া মান্দার অসাধারণ ট্যাকলে এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ।
 
৩১ মিনিটে গোল বঞ্চিত হয় বাংলাদেশ। উজবেকিস্তানের সীমানায় বক্সের বাইরে থেকে ঋতুপর্ণার অসাধারণ শট দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা।
 
৪২ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তহুরার পাস থেকে বল পেয়ে গোল করতে ব্যর্থ হন কোহাতি কিসকু। 
 
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা উজবেকিস্তান দ্বিতীয়ার্ধে তিন গোল আদায় করে নেয়। ৬২ থেকে ৬৬ মিনিটের মধ্যে জোড়া গোল করে উজবেকরা। ৬২ ও ৬৬ মিনিটে গোল দুটি করেন দিলদোরা নোজিমোভা। 
 
ম্যাচের ৮৮ মিনিটে বাংলাদেশের জালে এক হালি গোল পূর্ণ করেন নিলুফার কুদ্রাতোভার। শেষ পর্যন্ত ৪-০ গোলে ম্যাচ হারে বাংলাদেশ। 
 
এর আগে, শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।  আইরিন খাতুনের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পান সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। 
 
প্রথম দুই ম্যাচে বদলি হিসেবে খেললেও এবার শুরু থেকেই মাঠে নামেন তিনি। 
 
এছাড়া নবীরান খাতুনের পরিবর্তে অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম এবং শামসুন্নাহারের জায়গায় উমেলাহ মারমা একাদশে সুযোগ পান।

এই সম্পর্কিত আরো

৩ দিন বন্ধের পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরাও

৮ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

3rd Quarter Un-Audited Financial Statements of BDCOM Online Ltd.

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য ওয়েস্টার্ন ইউনিয়নের বাই সাইকেল অফার

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

২৩,৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী

জমি লিখে না দেয়ায় দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতি গ্রেফতার

দুই মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত