বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
সারাদেশ

সাতক্ষীরায় ৯শ কেজি কেমিক্যাল মিশ্রিত আম জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জ থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ।
 
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এ সব আম জব্দ করে সাতক্ষীরা থানা পুলিশ।
 
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পুলিশ সূত্রে জানা যায়, সরকার নিধারিত সময়ের আগে অপরিপক্ক আমে কেমিক্যাল ও কার্বাইড মিশিয়ে পাকিয়ে বেশি লাভের আশায় বিক্রয়ের উদ্দেশ্য ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর পেয়ে
 
কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেট আম জব্দ করে পুলিশ। যার মোট ওজন প্রায় ৯ হাজার কেজি। এ সময় ট্রাকটি আটক করে পুলিশ।
 
সদর উপজেলা নির্বাহী  অফিসার অর্ণব দত্ত বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দ করা আমগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার দুপুরে পৌরসভার বিনেরপোতা এলাকার ময়লার ভাগাড়ে নিয়ে সেগুলো সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়েছে। তিনি আরও জানান ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। একই সঙ্গে ক্ষতিকর উপায়ে খাদ্য প্রক্রিয়াজাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হবে জানান তিনি।

এই সম্পর্কিত আরো