মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
খেলাধূলা

রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আমিরাতের ব্যাটাররা। মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে অলআউট হয় তারা। ফলে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে রেকর্ড জয় দিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ১৭তম আসর শুরু করল ভারত।

বুধববার (১০ সেপ্টেম্বর) ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৯৩ বল হাতে রেখে ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি বল হাতে রেখে ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়ল ভারত। এক্ষেত্রে নিজেদের ও আফগানিস্তানের রেকর্ড ভেঙ্গেছে ভারত। ২০১৬ সালে আরব আমিরাতের বিপক্ষে এবং ২০২২ সালে শ্রীলংকার বিপক্ষে সমান ৫৯ বল বাকী রেখে জয় পেয়েছিল ভারত ও আফগানিস্তান।

এছাড়া আরব আমিরাতের ছুঁড়ে দেওয়া ৫৮ রানের টার্গেট ৪ দশমিক ৩ ওভারে স্পর্শ করে নিজেদের টি-টোয়েন্টিতে দ্রুততম জয়ের নয়া রেকর্ড গড়েছে ভারত।

দুবাইয়ের টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে ২২ বলে ২৬ রান তোলেন আলিশান শারাফু ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ১৭ বলে ২২ রান করা শারাফুকে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন পেসার জসপ্রিত বুমরাহ। এরপর ভারতের স্পিনার কুলদীপ যাদব ও মিডিয়াম পেসার শিবম দুবের তোপে পড়ে ১৩ দশমিক ১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে কোন দলের এটিই দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান। সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড হংকংয়ের। ২০২২ সালে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ১০ দশমিক ৪ ওভারে ৩৮ রানে অলআউট হয়েছিল হংকং। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোন দলের এটিই সর্বনিম্ন রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ওয়াসিম। দলের বাকী নয়জন ব্যাটারের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

ভারতের হয়ে কুলদীপ ৭ রানে ৪ উইকেট শিকার করেন। যার মধ্যে ছিল ইনিংসের নবম ওভারে ৩ রানে ৩ উইকেট। ৪ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন দুবে।

জবাবে ২৩ বলে ৪৮ রান তোলেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। জুটিতে ২টি চার ও ৩টি ছক্কায় ১৬ বলে ৩০ রান করে ফেরেন অভিষেক। এরপর বাকী ১০ রান তুলে ভারতের জয় নিশ্চিত করেন গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব।

গিল ৯ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২০ এবং সূর্য ৭ রানে অপরাজিত থাকেন।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি