মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
খেলাধূলা

এশিয়া কাপে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত দল: লিটন

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে শুরু হয়েছে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে হংকংয়ে বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল।

এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। প্রথমবার ২০১২ সালে পাকিস্তানের কাছে ২ রানে হেরে হৃদয় ভাঙ্গে টাইগারদের। এরপর ২০১৬ এবং ২০১৮ সালে ভারতের কাছে ফাইনালে হেরে যায় বাংলাদেশ। ২০১৮ সালের ফাইনালে সেঞ্চুরি করেছিলেন লিটন। কিন্তু তার সেঞ্চুরি সত্ত্বেও দল হার এড়াতে পারেনি।

এ টুর্নামেন্টে নিজেদের অতীত রেকর্ড নিয়ে হতাশ নয় জানিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, এশিয়া কাপে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তার দল।

দুবাইয় শুরু হওয়া এশিয়া কাপ টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদের এক সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমরা এখনও শিরোপার স্বাদ পাইনি। তবে সেটা ইতিহাস। আর ইতিহাস তৈরি হয় পরিবর্তনের জন্যই।’

তিনি আরও বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। এখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, এত সহজ হবে না। আমরা দল হিসেবে উন্নতির চেষ্টা করব।’

সংযুক্ত আরব আমিরাতে আসার আগে শ্রীলংকা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে টানা তিন সিরিজ জয় বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

তবে এশিয়া কাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন না হর্ষ ভোগলে এবং আকাশ চোপড়ার মত ক্রিকেট ধারাভাষ্যকাররা। বাংলাদেশের সাথে একই গ্রুপে থাকা শ্রীলংকা এবং আফগানিস্তানকে এগিয়ে রাখছেন তারা।

কিন্তু এটি নিয়ে বিচলিত নন লিটন। তিনি জানান, অন্যদের কাছে নিজেদের প্রমাণ করার জন্য এশিয়া কাপ খেলতে আসেনি দল।

এশিয়া কাপের জন্য দল পুরোপুরি প্রস্তুত বলে মনে করেন লিটন, ‘কোন তাড়া নেই। আমরা সাম্প্রতিক সময়ে খুব ভাল ক্রিকেট খেলছি। দীর্ঘ সময় ধরে আমাদের একটি ক্যাম্প হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি আমরা এশিয়া কাপের জন্য ভালোভাবে প্রস্তুত। টুর্নামেন্টটি খুবই চ্যালেঞ্জিং হবে কারণ সব দলই ভালোভাবে প্রস্তত। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। এটা নিশ্চিত যে, আমরা আমাদের শতভাগ উজার করে দেব।’

আগামীকাল বৃহস্পতিবার আবুধাবিতে হংকংয়ে বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর গ্রুপ পর্বে ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি