রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
চলতি মাসেই জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপিডিবি হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক
খেলাধূলা

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ড্র হওয়া সিরিজের প্রথম টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলি ও ইনজুরিতে পড়া হাসান মাহমুদের জায়গায় একাদশে সুযোগ হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও পেসার এবাদত হোসেনের। জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি মিরাজ। দুই বছর পর টেস্ট খেলার সুযোগ পেয়েছেন এবাদত।

দু’টি পরিবর্তন হয়েছে শ্রীলংকার একাদশেও। গল টেস্ট দিয়ে বড় ফরম্যাট থেকে অবসর নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজ ও মিলান রাত্নায়াকের পরিবর্তে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সোনাল দিনুশা ও পেসার বিশ্ব ফার্নান্দো। এ ম্যাচ দিয়ে অভিষেক হ”েছ দিনুশার।

সব মিলিয়ে এখন পর্যন্ত ২৭ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে বাংলাদেশ মাত্র ১টিতে এবং শ্রীলংকা ২০টিতে জয় পায়। ৬টি টেস্ট ড্র হয়।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও নাঈম হাসান।

শ্রীলংকা একাদশ : ধনঞ্জয়া দি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, সোনাল দিনুশা, বিশ্ব ফার্নান্দো, থারিন্দু রত্নায়েকে, প্রবাথ জয়াসুরিয়া ও আসিথা ফার্নান্দো।

এই সম্পর্কিত আরো

চলতি মাসেই জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপিডিবি

হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে

একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক