শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
খেলাধূলা

ভুটানের বিপক্ষে ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায় হামজা

স্পোর্টস ডেস্ক: ভুটানের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মত লাল সবুজের জার্সিতে দেখা যাবে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীকে। বুধবার (৪ জুন) জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের মাধ্যমে জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এমন ইঙ্গিতই দিয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) বাফুফে ভবনে অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যাবরেরার সাথে আরো উপস্থিত ছিলেন অধিনায়ক জামালা ভুঁইয়া।

সোমবার সকালে ইংল্যান্ড থেকে দেশে এসেই বিকেলে দলের সাথে অনুশীলনে নেমে পড়েছিলেন হামজা। কোচ ক্যাবরেরা আগামীকাল ম্যাচে হামজার খেলার ব্যপারে নিশ্চয়তা দিয়েছেন। তবে ইতালিয়ান প্রবাসী আরেক ফুটবলার ফাহমিদুলকে মূল দলে রাখা হবে কিনা সেটা নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি ক্যাবরেরা।

এছাড়া বুধবার কানাডা প্রবাসী শমিত সোমের দলের সাথে যোগ দেবার কথা রয়েছে।

ভুটানের ম্যাচের পাশাপাশি আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেছেন ক্যাবরেরা। সেই দলে এই তিন প্রবাসী ফুটবলারই রয়েছেন।

এর আগে মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজা চৌধুরীর। এখন ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার অপেক্ষা, এনিয়ে সমর্থকদের মাঝেও বেশ উত্তেজনা দেখা দিয়েছে। যদিও ম্যাচটিকে ঘিড়ে টিকেট প্রাপ্তির বিষয়ে ফুটবল ভক্তদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ।

এই সম্পর্কিত আরো

ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল