বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
অর্থ-বাণিজ্য

২৮ দিনে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম ২৮ দিনেই দেশে ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৫ হাজার ৪৭৭ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
 
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) একদিনেই প্রবাসী আয় এসেছে এক হাজার ১৭১ কোটি ২০ লাখ টাকা। গত বছরের এপ্রিল মাসের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছিল ২৫০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ২০ শতাংশ।
 
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে দুই হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৪২৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৯০ শতাংশ।

এই সম্পর্কিত আরো