রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
যশোরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা যুবসমাজ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী হারুন অর রশীদসহ পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক
advertisement
খেলাধুলা

অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক: ৭০ জন গলফার নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’ গত শনিবার শেষ হয়েছে। এ প্রতিযোগিতায় ঘাটাইল সেনানিবাস এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে পুরুষদের পাশাপাশি নারী গলফাররাও অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টটি আয়োজন করে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাব। আর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এ নিয়ে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে।

সেদিন সকালে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের অ্যাডভাইজর (স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। একইদিন দুপুরে ১৯ পদাদিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও ক্লাবের বেসামরিক সদস্য ও বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

image

▐ সর্বশেষ পাওয়া সংবাদ