রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
যশোরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা যুবসমাজ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী হারুন অর রশীদসহ পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক
advertisement
খেলাধুলা

আম্পায়ারদের বেতন বাড়ালো বিসিবি

স্পোর্টস ডেস্ক: আম্পায়ারদের বেতন বাড়লো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির আওতাধীন ৩৩ জন আম্পায়ারের বেতন বাড়ানোর বিষয়টি অনুমোদন পেয়েছে। নতুন কাঠামোতে সবচেয়ে বেশি বেতন পাবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আইসিসির এলিট প্যানেলে থাকা এই বর্তমানে সময়ের সবচেয়ে আলোচিতদের একজন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আগের চুক্তিতে তিনি মাসিক ৬৫ হাজার টাকা পেতেন। এখন থেকে পাবেন ২ লাখ টাকা। নতুন বেতন কাঠামোতে ‘এ+’ গ্রেডের একমাত্র সদস্য তিনি।

এছাড়া, বিসিবির ‘এ’ গ্রেডে আছেন আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলভুক্ত চার আম্পায়ার–মাসুদুর রহমান, গাজী আশরাফুল সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। তাদের মধ্যে মাসুদুর রহমানের বেতন ৫৫ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ টাকা, সোহেল ও তানভীরের বেতন ৪৬ হাজার টাকা থেকে বেড়ে ৯০ হাজার টাকা এবং ইন্টারন্যাশনাল প্যানেলভুক্ত নতুন আম্পায়ার মোর্শেদ আলী খানের বেতন ধরা হয়েছে ৭০ হাজার টাকা।

বিসিবির নতুন কমিটির অন্যতম এজেন্ডা ছিল, আম্পায়ারদের বেতন কাঠামো পুনর্গঠন করা। তাদের সুযোগ সুবিধা বাড়ানো। সেই পথেই হেঁটেছে তারা। বেতন বৃদ্ধি ছাড়াও বার্ষিক দুটি করে বোনাস পাবেন তালিকায় থাকা আম্পায়াররা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ