শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বিপিএলে কোচের ভূমিকায় আসছেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার হলেন মোহাম্মদ আশরাফুল। যার হাত ধরে প্রথমবার বিশ্ব মঞ্চে দাপট দেখাতে শুরু করেছিল টাইগাররা। কিন্তু ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে অল্প বয়সেই ক্যারিয়ার শেষ হয়েছে এই তারকার। কদিন আগেই বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আইসিসি লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট পেয়েছেন। তবে এবার নতুন ভূমিকায় দেখা যাবে এই সাবেক ক্রিকেটারকে। আসন্ন বিপিএলে কোচের দায়িত্ব পালন করতে পারেন তিনি।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক একটি ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।

সাক্ষাৎকারে বিপিএলে কোচের দায়িত্ব পালন প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘কয়েকটা দলের সঙ্গে কাজ করার বিষয়ে কথা হয়েছে। গত বছরও আমার করার কথা ছিল, তবে শেষমেশ তা আর হয়নি। এরপর একটি বেসরকারি চ্যানেলের হয়ে পুরো আসরে অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি। এবারও ইচ্ছে আছে কাজ করার, কথা হচ্ছে। খুব সম্ভাবনা আছে এবার বিপিএলে কোচ হিসেবে কাজ করব। রংপুর রাইডার্সই হতে পারে ইনশাল্লাহ।’

আশরাফুল গত বছরের মে মাসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেন। এর আগে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের আয়োজনে ২০১২ সালে ইংল্যান্ডে আইসিসি লেভেল টু কোচিং কোর্স শেষ করেছিলেন তিনি।

২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া মোহাম্মদ আশরাফুল দ্রুতই বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে তিনি বাংলাদেশের ক্রিকেটে অমর হয়ে যান। কিন্তু ক্যারিয়ারের উত্থান–পতনের মাঝে ২০১৩ সালে বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ হন প্রতিভাবান এই ক্রিকেটার। এরপর ক্রিকেটে ফিরলেন নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি।

২০০১ থেকে ২০১৩ অব্দি বাংলাদেশের জার্সিতে ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ২৩ টি-টোয়েন্টি খেলেছেন মোহাম্মদ আশরাফুল। রান করেছেন যথাক্রমে ২৭৩৭, ৩৪৬৮ ও ৪৫০। ৯টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক মোহাম্মদ আশরাফুলের নামের পাশে আছে ৪৭ আন্তর্জাতিক উইকেটও।

সর্বশেষ পাওয়া সংবাদ