শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন

স্পোর্টস ডেস্ক : দিল্লিতে আজ মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। জানা গেছে, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে দ্বিতীয় টি-টোয়েন্টিই নয়। ভারতের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটিও খেলবেন মাহমুদউল্লাহ। অর্থাৎ ১২ অক্টোবর হায়দরাবাদে হবে এই ফরম্যাটে মাহমুদউল্লাহর শেষ ম্যাচ। দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা গেছে এই খবর।

তারা জানিয়েছে, ভারত সিরিজে টি-টোয়েন্টিকে বিদায় বলার সিদ্ধান্ত আগেই নিয়েছেন মাহমুদউল্লাহ। এ ব্যাপারে কথা বলেছেন বিসিবির সঙ্গেও। বিসিবি তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।

দেশকে ৪৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।

এর আগে ২০২১ সালের জুলাইয়ে টেস্ট থেকে অবসরে যান মাহমুদউল্লাহ। এবার টি-টোয়েন্টিও ছাড়ছেন। বাকি রইলো কেবল ওয়ানডে।

সর্বশেষ পাওয়া সংবাদ