শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

একসঙ্গে বিয়ে করলেন রশিদ খান ও তার ৩ ভাই

স্পোর্টস ডেস্ক : তিন ভাইসহ বিয়ের পিঁড়িতে বসলেন আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দেশটির রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে জাকজমকপূর্ণভাবে শুভ কাজ সারেন রাশিদ ও তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান।

রশিদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহি নাসিব খান ও তার জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকির মত ক্রিকেটাররা।
ইতোমধ্যে রশিদের বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রশিদ ও তার ভাইদের সাথে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নবি।

সেখানে তিনি লিখেছেন, ‘বিয়ে উপলক্ষে তোমাকে অভিনন্দন, ওয়ান অ্যান্ড অনলি কিং খান, রশিদ খান। সারা জীবন ভালোবাসা, সুখ ও সাফল্য মন্ডিত ভবিষ্যৎ কামনা করি।’

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদের নেতৃত্বে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলেছিলো আফগানিন্তান। আসরে ১৪ উইকেট নিয়েছিলেন রশিদ।

সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নিয়েছেন রশিদ। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান রাখেন তিনি। ঐ সিরিজে ২ ম্যাচ খেলে ৭ উইকেট নেন তিনি।

এরমধ্যে দ্বিতীয় ম্যাচে ২৬তম জন্মদিনে ৯ ওভারে ১৯ রানে ৫ উইকেট নেন রশিদ। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে জন্মদিনে ওয়ানডে ক্রিকেটে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ