বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
খেলাধুলা

বিপিএলে আবারও বরিশালের অধিনায়ক তামিম

স্পোর্টস ডেস্ক :সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এর মধ্যে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই অধিনায়কের নাম প্রকাশ করল ফরচুন বরিশাল। বরিশালের অধিনায়কের দায়িত্বে এবারও থাকছেন তামিম ইকবাল।

মঙ্গলবার (০১ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। এক পোস্টে তারা লিখে, ওয়েলকাম টু ফরচুন বরিশাল, ক্যাপটেন খান সাহেব। ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।

ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন তামিম ইকবাল। তিনি শীঘ্রই মাঠে ফিরছেন, আর তা হতে পারে বিপিএল দিয়েই। মাঠে ফেরার আগেই তামিমকে আবারও অধিনায়ক ঘোষণা করল ফরচুন বরিশাল।

বিপিএলের প্রথম চার মৌসুমের তিনটিতেই ছিল না বরিশালের ফ্র্যাঞ্চাইজি। আর ২০২২ সালে প্রথমবার বিপিএলে আসে ফরচুন বরিশাল। ২০২২ ও ২০২৩ বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে ২০২৪ সালে আস্থা রাখা হয় তামিমের উপর।

তামিমের অধিনায়কত্বে প্রথম আসরেই শিরোপা জেতে ফ্র্যাঞ্চাইজিটি। তামিমের পাশাপাশি বরিশাল দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সৌম্য, মুশফিক ও মাহমুদউল্লাহর মতো ক্রিকেটাররা।

এদিকে তামিমকে অধিনায়ক করার পাশাপাশি বরিশাল নতুন চুক্তি করেছে মুশফিকের সঙ্গে। এছাড়াও, বরিশাল তাদের দলে টানতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ইংল্যান্ডের ডেভিড মালানকে। আর পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফকে চুক্তি করিয়েছে দলটি।

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগে বেশ কিছু ক্রিকেটারকে রিটেইন করতে পারছে ফ্র্যাঞ্চাইজিরা। ড্রাফটের বাইরে গিয়ে দেশের তারকা ক্রিকেটাররের সঙ্গে সরাসরি চুক্তিও করা যাবে। তবে ফ্র্যাঞ্চাইজিরা কতজনকে রিটেইন এবং সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে তা নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১০ম আসরে তামিম পুরো টুর্নামেন্টে ১৫ ম্যাচে সর্বোচ্চ ৪৯২ রান করেছিলেন। যেখানে তিনি রান তুলেছিলেন ১২৭.১৩ স্ট্রাইক রেটে। এমন পারফরম্যান্সে শেষ পর্যন্ত হয়েছিলেন বিপিএলের সেরা ক্রিকেটারও।

বিপিএলের সবশেষ মৌসুম থেকে মাত্র চারটি ফ্র্যাঞ্চাইজি টিকে গেছে এবারের মৌসুমে। চ্যাম্পিয়ন বরিশাল তাদেরই একটি। বাকিদের মাঝে সিলেট স্ট্রাইকার্সের পাশাপাশি থাকছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। নতুন করে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যুক্ত হয়েছে চট্টগ্রাম কিংস, ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। তবে বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে না চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।

আরও পড়ুন:

সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গ্রিজম্যান

সর্বশেষ পাওয়া সংবাদ