বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
খেলাধুলা

টি-টোয়েন্টিতে রান ও ছক্কার জোড়া রেকর্ড পুরানের

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটার নিকোলাস পুরান।
চলতি বছর এখন পর্যন্ত ৬৬ ম্যাচের ৬৫ ইনিংসে ১৪টি হাফ-সেঞ্চুরিতে ২০৫৯ রান করেছেন পুরান। এতে ভেঙে গেছে পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড। ২০২১ সালে ৪৮ ম্যাচের ৪৫ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরিতে ২০৩৬ রান করেছিলেন রিজওয়ান।

গতরাতে ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ২৮তম ম্যাচে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হয়েছিলো পুরানের ত্রিনবাগো নাইট রাইডার্স। ঐ ম্যাচে ৪টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২৭ রান করে রিজওয়ানকে টপকে টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড দখলে নেন পুরান। তবে রিজওয়ানের রেকর্ডটি ভাঙতে ১৮ ম্যাচ ও ২০ ইনিংস বেশি খেলেছেন পুরান।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে ২ হাজার রান করেছেন শুধুমাত্র পুরান ও রিজওয়ানই। তৃতীয় সর্বোচ্চ রান করেছেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। ২০২২ সালে ৬১ ম্যাচের ৬১ ইনিংসে ১৯৪৬ রান করেছেন হেলস।

এছাড়াও এ বছর টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন পুরান। স্বদেশি ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন তিনি। ২০১৫ সালে ১৩৫ ছক্কা মেরেছিলেন গেইল। এ বছর এখন পর্যন্ত ১৫৩টি ছক্কা হাঁকিয়েছেন পুরান।

সর্বশেষ পাওয়া সংবাদ