বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
খেলাধুলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে আইসিসি। গানের টাইটেল ‘হোয়াটএভার ইট টেকস’। মেয়েদের পপ গ্রুপ ‘উইশ’ এই গানটি গেয়েছে।

তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের কথা ভেবেই এই থিম সং বানানো হয়। এবারের বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ হলেও আইসিসি’র প্রকাশিত থিম সংয়ে দেখা মেলেনি বাংলাদেশের ঐতিহ্যের। সংযুক্ত আরব আমিরাতে ভেন্যু সরে গেলেও বিশ্বকাপের আয়োজক হিসেবে কাগজে কলমে থাকছে বাংলাদেশই। তবে, আয়োজক হলেও বিশ্বকাপের থিম সংয়ে নেই বাংলাদেশ।

আসন্ন নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সংয়ের নাম হোয়াটএভার ইট টেইকস। গানটি লিখেছেন মিকি ম্যাকক্ল্যারি আর গানটি গেয়েছেন মেয়েদের পপ গ্রুপ ‘উইশ’।

১ মিনিট ৪০ সেকেন্ডের থিম সংটি সম্পূর্ণ ভিন্ন আমেজে তৈরি, যেখানে মেয়েদের টি-টোয়েন্টির কিছু দৃশ্য আর গায়িকাদের দেখানো হয়েছে। অথচ ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং চার-ছক্কা হই হই পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল, সেখানে বাংলাদেশের কয়েকটি অঞ্চলের পথে-প্রান্তরের দৃশ্য ছিল।

আইসিসির অফিসিয়াল ফেসবুক-ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। যেখানে একাধিক বিশ্বকাপের কিছু দৃশ্য দেখানো হয়েছে। আর বাংলাদেশের চেয়ে একাধিক দৃশ্যে ছিল ভারত-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নারী ক্রিকেটের ম্যাচের অংশ।

৩ অক্টোবর শারজাতে স্কটল্যান্ড-বাংলাদেশের ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।

সর্বশেষ পাওয়া সংবাদ