শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

১৪৯ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। ফলে ফলো-অনে পড়ে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংস থেকে ভারতের লিড ২২৭ রানের।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ২, জাকির হাসান ৩, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০, মোমিনুল হক শূন্য ও মুশফিকুর রহিম ৮ রান করেন।

ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন সাকিব আল হাসান ও লিটন দাস। সাকিব ৩২ ও লিটন ২২ রানে আউট হন। ৯২ রানের মধ্যে সাকিব-লিটন ফেরার পর টেল-এন্ডারদের নিয়ে বাংলাদেশের রান দেড়শর কাছাকাছি নিয়ে যান মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

মিরাজ ২৭ রানে অপরাজিত থাকলেও, ১১ রান করে আউট হন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। ভারতের জসপ্রিত বুমরাহ ৪টি, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন।

সর্বশেষ পাওয়া সংবাদ