শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ভারত সিরিজ বাংলাদেশের জন্য সহজ হবে না: গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক : ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। আসন্ন সিরিজটি বাংলাদেশের জন্য সহজ হবে না বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তার মতে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। কারন পাকিস্তান ও ভারত দলের মধ্যে পার্থক্য আছে।

সদ্য পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত ঐতিহাসিক সিরিজ জয়ের নজির গড়ে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ। কিন্তু ভারত সিরিজ বাংলাদেশের জন্য কঠিন হবে বলে জানান গাঙ্গুলী।

শনিবার সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্থানীয় গণমাধ্যমে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ নিয়ে গাঙ্গুলী বলেন, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই সহজ হবে না। বাংলাদেশকে সম্পূর্ণ সমীহ করেই বলছি, বর্তমানে পাকিস্তান আর ভারত এক রকম দল নয়। দু’দলের মধ্যে পার্থক্য আছে। ভারতকে শুধু নিজেদের দেশেই নয়, বিদেশেও খেলা কঠিন।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। কিন্তু ভারতের বর্তমান দলটি অনেক বেশি শক্তিশালী। তারপরও বাংলাদেশের বিপক্ষে সেরা প্রস্তুতি নিতে হবে ভারতকে।’

১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ-ভারত। চেন্নাইয়ের উইকেট নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। সাধারনত ঘরের মাঠের সিরিজে স্পিন সহায়ক উইকেটেই তৈরি করে ভারত।

গাঙ্গুলী জানান, ‘চেন্নাইয়ের পিচ কেমন হবে জানি না। তবে ওখানকার পিচে সাধারণত বল ভালই টার্ন করে। বোলাররা দারুন পারফরমেন্স করে। সর্বশেষ সিরিজগুলোতে স্পিনের বিপক্ষে ভালোই খেলেছে ভারতের ব্যাটাররা। আশা করি ভারতের জন্য অসুবিধা হবে না।’

এখন পর্যন্ত ভারতের মাটিতে ৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই হেরেছে তারা। ২০১৭ সালে একমাত্র টেস্টে হায়দারাবাদে ২০৮ রানে, ২০১৯ সালে দুই টেস্টের মধ্যে ইন্দোরের ম্যাচে ইনিংস ও ১৩০ রানে এবং কোলকাতা ইডেন গার্ডেন্সে গোলাপি বলে ইনিংস ও ৪৬ রানে হারের লজ্জা পায় টাইগাররা।

সর্বশেষ পাওয়া সংবাদ