বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
খেলাধুলা

চেন্নাই পৌঁছেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সন্ধ্যা ৬টার দিকে এক ভিডিও পোস্ট করে এই খবর নিশ্চিত করেছে। প্রথম টেস্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে সোমবার থেকে ভারতের মাটিতে অনুশীলন সেশন শুরু করবে বাংলাদেশ।

এর আগে শনিবার দুপুরের ফ্লাইটে ১৬ সদস্যের দলের ১৫ জন ভারতের উদ্দেশে দেশ ছাড়েন। বাকি ছিলেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার ইংল্যান্ড থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন।

পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর সারের হয়ে কাউন্টিতে খেলতে ইংল্যান্ডে যান সাকিব। সমারসেটের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলেন তিনি। ঐ ম্যাচে বল হাতে ৯ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন সাকিব। তবে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। প্রথম ইনিংসে ১২ ও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি সাকিব।

দেশ ছাড়ার আগে সাকিবকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ব্যাট হাতে ভালো করতে না পারলেও বোলিংয়ে সেরা পারফরমেন্স করেছে সাকিব। সব মিলিয়ে ভারত সিরিজের জন্য ভালো প্রস্তুতি নিয়েছেন তিনি। আশা করি ভারতে ভালো করবে সে।

১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

সর্বশেষ পাওয়া সংবাদ