বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
খেলাধুলা

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল শুরু মঙ্গলবার

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)’র সদস্যদের নিয়ে আয়োজিত ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল ২০২৪’ আগামী মঙ্গলবার শুরু হচ্ছে।

স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্পোর্টস রিপোর্টারদের এই কার্নিভাল উদ্বোধন করবেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিওএ’র ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২৪’ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই কার্নিভালে আমরা ওয়ালটন পরিবার শুরু থেকে সম্পৃক্ত ছিলাম। এবারও বিএসজেএর সঙ্গে সম্পৃক্ত হলাম। আসলে এটা আমাদেরই ক্রীড়া উৎসব। আমি মনে করি আমরা সবাই একই পরিবারভূক্ত। আশা করছি অত্যন্ত সুন্দর ও সুষ্ঠভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন হবে।’

বিএসজেএ’র সদস্যবৃন্দ দাবা, ব্যাডমিন্টন, শ্যুাটিং, কলব্রিজ, ক্যারম, টেবিল টেনিস, সাঁতার এর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। প্রতি ইভেন্টের বিজয়ীদের জন্য থাকবে ট্রফি ও আর্থিক পুরস্কার। সকল ইভেন্টের পারর্ফমেন্সের ভিত্তিতে সেরা খেলোয়াড় নির্বাচিত ও পুরস্কৃত করা হবে।

সপ্তাহব্যাপী এই কার্নিভালে, শ্যুটিং অনুষ্ঠিত হবে হকি স্টেডিয়ামে, ব্যাডমিন্টন ডিসিপ্লিন অনুষ্ঠিত হবে শহীদ তাজ উদ্দিন ইনডোর স্টেডিয়ামে এবং সাঁতার অনুষ্ঠিত হবে আইভি রহমান সুইমিংপুলে। টেবিল টেনিস, ক্যারম, দাবা ও কলব্রিজ অনুষ্ঠিত হবে বিএসজেএ’র নিজস্ব কার্যালয়ে। এই আয়োজনের ইভেন্ট পার্টনার ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ