বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
খেলাধুলা

শান্তকে ইউনূসের ফোন, জানালেন অভিনন্দন

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অধীনে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই পাকিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকেই কেবল হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

পাকিস্তানের মাটিতে এবারই প্রথম সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। এই ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ দলকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা পৌঁছে দেন দলের সঙ্গে থাকা ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাফীস লিখেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ড: মুহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি।

বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন…’

ওই পোস্টের সঙ্গে একটি ছবি সংযুক্ত করে দিয়েছেন নাফিস। যেখানে ফোন কানে রেখে কথা বলতে দেখা যাচ্ছে শান্তকে। যা নিঃসন্দেহে বাংলাদেশের এই অভূতপূর্ব জয়ের আনন্দ আরও বাড়িয়ে দেবে!

image

আরও পড়ুন:

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সুয়ারেজ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ