শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে পিছিয়ে থেকে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নামছে পাকিস্তান। এই ম্যাচ ড্র করলেই প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে স্বাগতিকদের জয়ের বিকল্প নেই।

আজ শুক্রবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় ১১টায়। কিন্তু রাওয়ালপিন্ডিতে সকাল থেকেই বৃষ্টি। টানা বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

এর বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টিতে টস হয়নি। বাংলাদেশ সময় দুপুর ১টায় (স্থানীয় সময় ১২টা) আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। এর কিছুক্ষণ পরই দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

গত কয়েকদিন ধরেই রাওয়ালপিন্ডি বৈরী আবহাওয়ার সাক্ষী। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ রাওয়ালপিন্ডিতে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাতাসের আর্দ্রতা হতে পারে ৭৯ শতাংশ। পুরো দিনে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একইসঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং উত্তর-পূর্ব দিক থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

এই টেস্টে আগামী চার দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে। তাই রাওয়ালপিন্ডিতে ফলাফল আসার সম্ভাবনা খুবই কম। ম্যাচ ড্র হলে সিরিজ জিতবে বাংলাদেশ। তাই কিছুটা হলেও নির্ভার থাকবে সফরকারীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ