শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ইউরোপিয়ান গোল্ডেন শু পেলেন হ্যারি কেন

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয়ান ফুটবল লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শু গ্রহণ করেছেন বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। বেভারিয়ান্স রাজধানীতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়।

গত মৌসুমে বুন্দেসলিগায় সর্বোচ্চ ৩৬ গোল করেছিলেন কেন। ইউরোপের অন্যান্য লিগে কোন খেলোয়াড়ই এর থেকে বেশী গোল করতে পারেনি।

প্রিমিয়ার লিগে এর আগে তিনবার সর্বোচ্চ গোল করেও এই পুরস্কার জয় করতে পারেননি কেন। কাল পুরস্কার হাতে নিয়ে কেন বলেছেন, ‘এটা দুর্দান্ত এক অনুভূতি। এই পুরস্কারের জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আমি কৃতজ্ঞ। তাদের ছাড়া আমি এখানে আসতে পারতাম না। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায়না। নতুন মৌসুমের দিকে তাকিয়ে আছি। নতুনভাবে শক্তি খুঁজে পাচ্ছি। সত্যিকার অথেই এই পুরস্কার আমাকে গর্বিত করেছে।’

ব্যক্তিগত অনেক পুরস্কার জয় করলেও ক্যারিয়ারে এখনো দলীয় কোন পুরস্কার জয় করতে পারেননি। মিউনিখে অভিষেক বছরে কোন শিরোপা জয় করতে পারেননি কেন। ২০১২ সালের পর প্রথমবারের মত বায়ার্ন কোন শিরোপা ছাড়া মৌসুম শেষ করেছে। গণমাধ্যমে কেন বলেছেন, ‘গত মৌসুম যেভাবে শুরু করেছিলাম সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। শিরোপা জয় করা গুরুত্বপূর্ণ। একটি দল হিসেবে আমরা সাফল্য অর্জণ করতে চাই।’

৩২ ম্যাচে কেন সর্বমোট ৩৬ গোল করেছেন। বায়ার্নের হয়ে এক মৌসুমে এর আগে সাবেক স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি সর্বোচ্চ ৪১ গোল করেছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ