শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

সাকিবকে আইসিসির শাস্তি, পয়েন্ট হারাল বাংলাদেশও

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে আইসিসির নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। টেস্টের পঞ্চম দিনে দুর্দান্ত বোলিংয়ে তিন উইকেট তুলে নিলেও মাঝে মেজাজ হারিয়ে ফেলেন সাকিব আল হাসান। যার ফলে আইসিসি থেকে শাস্তি পেয়েছেন তিনি। তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা হয়েছে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

রোববার (২৫ আগস্ট) পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সাকিব বল ছোড়ার জন্য রানিং শুরু করলেও বলটি ফেস করতে প্রস্তুত ছিলেন না ব্যাটার রিজওয়ান। ফলে মেজাজ হারিয়ে রিজওয়ানের মাথার উপর দিয়ে বল ছোড়েন তিনি। এ সময় বলটি তালুবদ্ধ করেন উইকেটরক্ষক লিটন দাস। এ জন্য সাকিবের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

সোমবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

এদিকে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকেও শাস্তি দিয়েছে আইসিসি। নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৪৮ রান করেছিল পাকিস্তান। জবাব দিতে নেমে টাইগাররা ৫৬৫ রানে অলআউট হলে, ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। মাত্র ১৪৬ রানে অলআউট হয় বাবর-রিজওয়ানরা। এতে ৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশে।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেট এবং পুরো একটি সেশন বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। সাদমান ইসলাম ৯* রানে এবং ২৬ বলে অপরাজিত ছিলেন আরেক ওপেনার জাকির হাসান।

সর্বশেষ পাওয়া সংবাদ