শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
খেলাধুলা

বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে আলোচিত একটি নাম হলো সাকিব আল হাসান। কারণ, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত এক ব্যক্তির হত্যা মামলায় আসামী হিসেবে তার নাম উল্লেখ রয়েছে। যার ফলে তার ক্রিকেট ক্যারিয়ারও হুমকির মুখে পড়েছে। কিন্তু কোনো কিছুই যেনও সাকিবকে ছুঁতে পারছে না। দেশে নানা সমালোচনা হলেও পাকিস্তানে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে আলো ছড়াচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সেই সঙ্গে বাঁহাতি স্পিনার হিসেবে গড়েছেন বিশ্বরেকর্ড। ৭০৬ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ‘৭০০’ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন দেশসেরা এই ক্রিকেটার।

আজ রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনের খেলা চলছে। ২৩ রানে ১ উইকেট হারানো পাকিস্তান পঞ্চম দিনের প্রথম সেশনেই হারিয়েছে ৫ উইকেট। হাসান মাহমুদ ও নাহিদ রানার পর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব। ইনিংসের ২৬ ও ৩২তম ওভারের শেষ বলে দুজনকে সাজঘরে ফেরান সাকিব।

শূন্য রানে লিটনের হাতে ক্যাচ তুলে দেন সাউদ শাকিল। অপরদিকে, ওপেনার আব্দুল্লাহ শফিককে সাদমানের ক্যাচে পরিণত করেন তিনি। আর এই উইকেটের মাধ্যমেই অনন্য এই মাইলফলক গড়লেন ‘রেকর্ড’ আল হাসান। এরপর ৪৩তম ওভারে নাসিম শাহকে ফিরিয়ে তৃতীয় উইকেট তুলে নেন।

সাকিবের পরের অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরি। তার উইকেট সংখ্যা ৭০৫টি।

সর্বশেষ পাওয়া সংবাদ