শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
খেলাধুলা

বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক : অবশেষে পাসপোর্ট হাতে পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর। গত তিন মাস আগে পাসপোর্টের আবেদন করেছিলেন এই ইংলিশ ফুটবলার। বেশ কিছুদিন আগেই পাসপোর্ট তৈরি হয়েছিল তার। তবে লেস্টার সিটির প্রাক-মৌসুম প্রস্তুতি ও প্রিমিয়ার লিগ শুরু হওয়ায় ব্যস্ততার কারণে তিনি পাসপোর্ট সংগ্রহ করতে পারছিলেন না।

তবে শুক্রবার (২৩ আগস্ট) হামজার পক্ষে তার মা লন্ডনের বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করেছেন। হামজার পাসপোর্ট হাতে পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশের জার্সিতে খেলতে হামজার এখন প্রয়োজন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ও তার ক্লাব লেস্টার সিটির অনুমতি। তারপরই ফিফাকে কাগজপত্র জমা দেবে বাফুফে। সবকিছু ঠিক থাকলে হয়ে গেলে নভেম্বরে হ্যাভিয়ের ক্যাবরেরার দলে দেখা যাবে হামজাকে।

আগামী মাসে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাফুফের চেষ্টা ছিল সেপ্টেম্বর উইন্ডোতেই লাল-সবুজ জার্সিতে হামজার অভিষেক করাতে। তবে পাসপোর্ট তুলতে বিলম্ব হওয়ায় ভূটানের বিপক্ষে খেলা হচ্ছে না তার। আগামী নভেম্বর উইন্ডোতে হামজাকে খেলানো যাবে বলে আত্মবিশ্বাসী বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর নানা বাড়ি। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। ইংল্যান্ডের অনূর্ধ্ব দলে খেলেছেন এই ফুটবলার।

হামজা চৌধুরী এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতেন। এরপর ধারে বুরটন আলবিয়নের পর খেলেছেন ওয়াটফোর্ডেও। বেশ কয়েকবার তার বাংলাদেশে খেলার ব্যাপারে গুঞ্জন ছড়ায়। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপে নিতে যাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ