বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
খেলাধুলা

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

স্পোর্টস ডেস্ক : নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ।বিসিবির পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি মনোনীত হয়েছেন ফারুক আহমেদ।

বুধবার (২১ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি আয়োজিত পরিচালকদের জরুরি সভার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বিসিবিতে আগে দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে।

ফারুক আহমেদ বাংলাদেশের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন। বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার বাংলাদেশের হয়ে ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খেলেছেন। তাঁর অধিনায়কত্বেই ১৯৯৪ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ।

এর আগে আজ সকালে বোর্ড সভায় অংশগ্রহণ করতে মন্ত্রণালয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। এ ছাড়া ইনাম ও মাহবুব আনামকেও দেখা গেছে। পাশাপাশি আম্পায়ার্স কমিটির সদস্য ইফতেখার আহমেদ মিঠুও যোগ দেন বৈঠকে।

অন্যদিকে, পরিচালকদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন ও সালাউদ্দিন চৌধুরী। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সভায় পরিচালক বোর্ডের সদস্যদের অন্তত ৯ জন উপস্থিত থাকলেই চলবে।

আরও পড়ুন:

বিসিবি সভাপতির পদ থেকে পাপনের পদত্যাগ

বাংলাদেশে হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ