শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টেস্ট দল ঘোষণা পাকিস্তানের 

স্পোর্টস ডেস্ক : দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বুধবার (২১ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সিরিজের উদ্বোধনী টেস্টের জন্য ইতোমধ্যে একাদশও ঘোষণা করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে জায়গা পেয়েছে চার পেসার।

বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে আব্দুল্লাহ শফিকের সঙ্গে নামবেন সাইম আইয়ূব। এরপরই থাকবেন বাবর আজম। ব্যাটিং লাইনে আরও আছেন শান মাসুদ, সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান।

স্বাগতিকদের একাদশে জায়গা পেয়েছেন স্পিন অলরাউন্ডার সালমান আলী আঘা। মূলত ব্যাটিং অলরাউন্ডার তিনি। ১২ টেস্ট খেলে মাত্র ১৮৩ ওভার বোলিং করেছেন আঘা। অর্থাৎ ম্যাচ প্রতি ১৫ ওভার করে বোলিং করেছেন। উইকেট নিয়েছেন ১২টি।

অন্যদিকে একাদশে থাকা চার পেসার হলেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী। এর মধ্যে নাসিম শাহ ১৭ টেস্ট খেলেছেন। ২৪ বছরের খুররম দ্বিতীয় ও ৩১ বছরের মোহাম্মদ আলী তৃতীয় টেস্ট খেলতে নামবেন।

পাকিস্তানের একাদশ: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ূব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী।

সর্বশেষ পাওয়া সংবাদ