বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
খেলাধুলা

বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এর মনোনয়নে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডে ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান ছিলেন তিনি।

সোমবার (১৯ আগস্ট) এনএসসির কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন জালাল ইউনুস।

জানা গেছে, আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত সরে যাননি তিনি।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন জালাল ইউনুস। এরপর ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে তাকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন। এরপর থেকেই গত ৪ বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ