শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
খেলাধুলা

শরিফুলের স্বপ্নের উইকেট ‘বাবর আজম’

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজমের উইকেটকে স্বপ্নের মত বলছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। লাহোরে এক সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, বাবরের উইকেট শিকার আমার কাছে স্বপ্নের মত হবে। পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতে উদগ্রীব থাকবে পুরো দল।

আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবেন শরিফুল। পাকিস্তান সিরিজের জন্য দল কঠোর পরিশ্রম করছে বলে জানান তিনি, ‘আমার মনে হয় লাল বলের জন্য লম্বা সময় পর প্রস্তুতি নিচ্ছি আমরা। সবকিছুর সাথে আমাদের মানিয়ে নিতে হবে। আমার মনে হয় দল পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছে।’
পাকিস্তান দলের সেরা ব্যাটারের তকমটা ইতোমধ্যে পেয়েছেন বাবর। তাই বাবরের উইকেট পাওয়াকে স্বপ্নের মত মনে করেন শরিফুল। তিনি বলেন, ‘আমার কাছে বাবর আজমের উইকেট স্বপ্নের মত। আমি তার উইকেট পেলে খুব খুশি হব। আমি তার সাথে সর্বশেষ এলপিএল খেলেছি। তিনি খুবই ভালো মানুষ। আমাদের তাকে দ্রুত ফেরাতে হবে।’

পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ নিয়ে শরিফুল আরও বলেন, ‘পাকিস্তান দলে বিশ্বমানের ব্যাটার আছে। আমাদেরও ভালো বোলিং অ্যাটাক আছে। তাদের সাথে আমাদের লড়াই করতে হবে। কিন্তু এটা তাদের ঘরের মাঠ হওয়ায়, আমাদের জন্য কাজটা কঠিন হবে।’

পাকিস্তানে সংবাদমাধ্যমের খবর, রাওয়ালপিন্ডির উইকেটে ঘাস থাকবে। যা পেস সহায়ক হবে। পেস সহায়ক উইকেটে সেরাটা দিতে চান শরিফুল, ‘আমি এখনও রাউয়ালপিন্ডির উইকেট দেখিনি। আমি শুনেছি, কিছু ঘাস থাকবে উইকেটে। উইকেটে ঘাস ও সিম মুভমেন্ট থাকাটা সব পেসারই পছন্দ করে। এটা পেসারদের জন্য ভালো ব্যাপার।’ প্রথম টেস্ট খেলতে ১৭ আগস্ট রাওয়ালপিন্ডি রওনা হবার আগে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল।

সর্বশেষ পাওয়া সংবাদ