শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
খেলাধুলা

২০২৭ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ফর্মেটে অনুষ্ঠেয় ২০২৭ এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ। ২০২৭ সালের আগে টি-টোয়েন্টি ফর্মেটে অনুষ্ঠেয় ২০২৫ এশিয়া কাপের আয়োজক ভারত। আরও একবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারনে ২০২৫ সালের এশিয়া কাপ সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করা হবে।

সাধারণত, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এশিয়া কাপের ফরম্যাট নির্ধারন করা হয়।
২০২৭ সালে ওয়ানডে ফর্মেটে বিশ^কাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়া। এজন্য ২০২৭ সালে বাংলাদেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

২০২৫ ও ২০২৭ সালে ৬টি দেশকে নিয়ে এশিয়া কাপ আয়োজন করা হবে। টেস্ট খেলা এশিয়ার পাঁচ দেশ সরাসরি খেলবে। বাকি অন্য দলটি বাছাইপর্ব থেকে এশিয়া কাপ খেলা নিশ্চিত করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ