বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
খেলাধুলা

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চলমান নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আজ শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে গাজি টিভি ও টি-স্পোর্টসে। 

ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দল থেকে বাদ পড়েছেন সাবিকুন নাহার জেসমিন। তার বদলে দলে ফিরেছেন তারকা পেসার মারুফা আক্তার।

ভারতের একাদশেও এসেছে একাধিক পরিবর্তন। আগেই গ্রুপ পর্ব নিশ্চিত করে ফেলায় নেপালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে একাদশে ছিলেন না ভারতের অধিনায়ক হারমানপ্রীত কর। এই ম্যাচের একাদশে ফিরেছেন তিনি। গত ম্যাচে ভালো ব্যাটিং করেও বাদ পড়েছেন হেমালতা।  

অতিরিক্ত ব্যাটার খেলাতে সজীবন সাঞ্জানার বদলে নেয়া হয়েছে উমা ছেত্রিকে। গত ম্যাচের একাদশে থাকা অরুন্ধতী রেড্ডীকেও বাদ দিয়েছে ভারত। তার বদলে এসেছেন পূজা ভাস্ত্রকার। 

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মণি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।  

▐ সর্বশেষ পাওয়া সংবাদ