শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
খেলাধুলা

প্যারিস অলিম্পিকের এখনো ১.২ মিলিয়ন টিকিট অবিক্রীত

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ২৬ জুলাই থেকে ১১ আগস্ট অনুষ্ঠিত হবে ৩৩তম অলিম্পিক গেমস। প্যারিসে তৃতীয়বারের মত অনুষ্ঠেয় এ গেমসে বিশ্বের ২০৬টি দেশের আনুমানিক ১০ হাজার ৭১৪ জন খেলোয়াড় ৩২টি ডিসিপ্লিনে ৩২৯টি ইভেন্টে পদকের জন্য লড়াই করবেন।

এরই মধ্যে প্যারিস অলিম্পিক আয়োজক সূত্র থেকে জানানো হয়েছে, এখনো আসন্ন গেমসের ১.২ মিলিয়ন টিকেট তাদের হাতে অবিক্রিত রয়েছে। এর মধ্যে বেশীরভাগই ফুটবল, বাস্কেটবল ও হ্যান্ডবলের টিকেট।

দলীয় ইভেন্ট হিসেবে বিশেষ করে ফুটবলের মত খেলা এই ধরনের গেমসে বড় ভেন্যুতে আয়োজন করে আয়োজকরা প্রায়ই বিপাকে পড়ে। অনেক সময় দেখা গেছে বড় ম্যাচগুলো বাদে প্রায়ই স্টেডিয়ামের বেশীরভাগ আসনই খালি থাকে। এদিকে আয়োজকরা জানিয়েছেন সাঁতার ও এ্যাথলেটিকস ফাইনালের পর তারা এ সমস্ত দলীয় ইভেন্টের টিকেট বিক্রির আশা করছেন।

গেমসের সহকারী মহপরিচালক মিখায়েল আলোইসিও বলেছেন, ‘গত বৃহস্পতিবার থেকে ৩০টি ক্রীড়ার ৫০ হাজারেরও বেশী টিকেট বিক্রির নতুন স্লট ঘোষনা করা হবে।’

টিকেট বিক্রির দিক থেকে ইতোমধ্যেই প্যারিস গেমস নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ১৯৯৬ সালে আটালান্টা গেমসে ৮.৩ মিলিয়ন টিকেট বিক্রি হয়েছিল যা এতদিন পর্যন্ত রেকর্ড ছিল। কিন্তু প্যারিসে ইতোমধ্যেই টিকেট বিক্রির সংখ্যা ৮.৭ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

আলোইসিও বলেছেন, ফ্রান্সের এ পর্যন্ত ৬০ শতাংশেরও বেশী টিকেট বিক্রি হয়ে গেছে। গত বছর প্রথম যখন টিকেটি বিক্রয়ের ঘোষনা দেয়া হয় তখন আয়োজকরা চড়া মূল্যের কারনে সমর্থক এমনকি কিছু কিছু ক্রীড়াবিদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন। দর্শকদের দাবী এর মাধ্যমে অলিম্পিকের স্বাভাবিক মান ক্ষুন্ন হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ