শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিতে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : আজ ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার ম্যাচ রূপ নিয়েছিল অঘোষিত কোয়ার্টার ফাইনালে। এ ম্যাচে যে দল জিতবে, তারাই সেমিফাইনালে যাবে। বাঁচা-মরার ম্যাচে সাউথ আফ্রিকার অর্ধেক কাজ আগেই সহজ করে দেন বোলাররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৩৬ রানের লক্ষ্যে নেমেও শেষ দিকে ম্যাচ জমিয়ে তোলে স্বাগতিকরা। তবে শঙ্কার মেখ কাটিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে ৩ উইকেটে জয়ে প্রোটিয়ারা সেমিতে পা রাখল। তাতে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উইন্ডিজ।

সোমবার (২৪ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬ দশমিক ১ ওভারেই ৩ উইকেট হাত রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে প্রোটিয়ারা।

১৩৬ রান তাড়া করতে নেমে ১৫ রানেই ২ উইকেট হারায় প্রোটিয়ারা। রেজা হেনড্রিকসের গোল্ডেন ডাকের পর প্রথম ওভারে ১২ রান তোলা কুইন্টন ডি কক সপ্তম বলের মুখোমুখি হয়েই ক্যাচ তুলে দেন শেরফান রাদারফোর্ডের হাতে। ২টি উইকেটই নেন আন্দ্রে রাসেল। এরপর নামে বৃষ্টি। দীর্ঘক্ষণ বৃষ্টি চলায় ম্যাচ নেমে আসে ১৭ ওভারে, নতুন লক্ষ্য দাঁড়ায় ১২৩।

বৃষ্টির পর স্কোরবোর্ডে আরও ২৭ রান তোলার পর এইডেন মারক্রামের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১৮ রান করেন দলপতি। এরপর হেইনরিখ ক্লাসেন এসে ঝড় তুলেন। যদিও ১০ বলে ২২ রান করেই বিদায় নিতে হয় তাকে। এ ২টি উইকেট নেন আলজারি জোসেফ। তখনও জয়ের পাল্লাটা হেলে ছিল দক্ষিণ আফ্রিকার দিকে। কিন্তু রোস্টন চেজের ওভারে ডেভিড মিলার ৪ রান করে আউট হলে জমে উঠে ম্যাচ।

৫ উইকেট চলে গেলেও মারকুটে ব্যাটার ত্রিস্টান স্টাবস টিকে থাকায় জয়ের স্বপ্ন বুঁনছিল প্রোটিয়ারা। স্বপ্নে ব্যাঘাত ঘটে স্টাবস ২৯ রান করে আউট হলে। চেজের বলে বোল্ড হন তিনি। তাতে জয়ের পাল্লা ঝুঁকে ওয়েস্ট ইন্ডিজের দিকে, কেননা তখন প্রোটিয়াদের পুরোদস্তুর কোনো ব্যাটার অবশিষ্ট নেই।

মার্কো জানসেনের ব্যাটে জয়ের কাছেই চলে যায় তারা, ১৩ রান দূরে থাকতে কেশভ মহারাজ জোসেফকে ক্যাচ তুলে দেন চেজের বলে। ওই ওভারে ৮ রান নিয়ে পথ আরও সহজ করে জানসেন-রাবাদা জুটি। পরের ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা। ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন জানসেন। রাবাদ ৩ বলে করেন ৫ রান। সাউথ আফ্রিকার হয়ে ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন স্পিনার শামসি।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ রাউন্ডের আগেও সেমিফাইনাল প্রায় নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু শেষ ম্যাচ নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়ায় বাদ পড়ে যায় প্রোটিয়ারা। সুযোগ মেলে বাংলাদেশ ও পাকিস্তানের। এবার তেমন সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে সেমিফাইনালে উঠেছে মার্করামের দল।

সর্বশেষ পাওয়া সংবাদ