শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই
advertisement
খেলাধুলা

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ। ১২৮ রানের জবাবে খেলতে নেমে ৫৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় পায় ক্যারিবীয়রা।

শনিবার বার্বাডোসের কেনিংসটন ওভালে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় ওভারে ২ রানে ফেরেন স্টিভেন টেইলর। তিনে নামা নিতিশ কুমার করেন ১৯ বলে ২০ রান।

ওপেনার আন্দ্রিস গাউস মারমুখী খেললেও টিকতে পারেননি বেশিক্ষণ। তিনি ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলেন। এরপর ব্যাটারদের যাওয়া-আসার মিছিলে বলার মতো তেমন কেউ রান করতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্দ্রে রাসেল ও রোস্টন চেজ নিয়েছেন তিনটি করে উইকেট। এ ছাছাড়া জোশেফ দুটি উইকেট পেয়েছেন।

জবাবে খেলতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে বিশাল জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জনসন ১৪ বলে ১৫ রানে আউট হলেও আরেক ওপেনার শাই হোপ ছিলেন মারমুখী। তার ৩৯ বলে ৮২ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংসে সহজেই জয় পায় ক্যারিবীয়রা। এ ছাড়া নিকোলাস পুরান ১২ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ