বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
খেলাধূলা

ভারতকে ২২৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ফারজানা হক। তার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে ২২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলেছে নারী ক্রিকেটাররা। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে এই প্রথম কোনো সেঞ্চুরি এলো কোনো নারী ক্রিকেটারের ব্যাট থেকে।

প্রথম ম্যাচে ১৫২ রান করেও দুর্দান্ত জয় পেয়েছিলো বাংলাদেশ। ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে এই প্রথম ওয়ানডেতে কোনো জয় এলো বাংলাদেশের। তবে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরে যাওয়ায় সিরিজে ১-১ সমতা বিরাজ করছিলো।

আজ সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয় অঘোষিত ফাইনালে। এই ম্যাচটিতেই টস জিতে ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিং করলেন ফারাজানা হক। ১৫৬ বল খেলে তিনি পৌঁছান তিন অংকের ঘরে। শেষ পর্যন্ত ১৬০ বলে ১০৭ রান করে রানআউট হয়ে যান ফারাজানা।

টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রীতিমত রেকর্ডই গড়ে ফেছেন শামীমা সুলতানা এবং ফারাজানা হক। দু’জন মিলে গড়েন ৯৩ রানের জুটি। বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড এটি। এর আগে ১১৩ রানের একটি জুটি ছিল বাংলাদেশ নারী ক্রিকেটে।

সবচেয়ে বড় কথা, ওয়ানডে ক্রিকেটে এই প্রথম কোনো বাংলাদেশী নারী ক্রিকেটার সেঞ্চুরির রেকর্ড গড়লেন। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিলো ৭৫। ২০১৩ সালে ভারতের বিপক্ষে করেছিলেন সালমা খাতুন। এবার সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেলেন ফারজানা হক।

শেষ পর্যন্ত ৭৮ বলে ৫২ রান করে শামীমা সুলতানা আউট হলে ভেঙে যায় ৯৩ রানের জুটিটি। শামীমা সুলতানা আউট হলেও অন্যপ্রান্ত ধরে খেলতে থাকেন ফারজানা হক। নিগার সুলতানা এবং সোবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে যান সেঞ্চুরির মাইলফলকে।

নিগার সুলতানা জ্যোতি ৩৬ বলে করেন ২৪ রান। ২২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন সোবহানা মুস্তারি।

কর্পোরেট সংবাদ/এএইচ

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল