বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
খেলাধুলা

৯১২৯ কোটির বিনিময়ে এমবাপ্পেকে রাখতে মরিয়া পিএসজি

বিনোদন ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার হলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের মহাতারকা-কে নিয়ে দলবদলের বাজার সরগরম। তাঁকে ধরে রাখতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে প্যারিস সাঁ জাঁ ।

ফরাসি সংবাদমাধ্যমের দাবি, ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ১০ বছরের জন্য এই তারকা স্ট্রাইকারকে দল পেতে মরিয়া পিএসজি-র মালিক নাসের আল-খেলাইফি।

আপাতত পিএসজি-তে ২৪ বছরের এমবাপ্পে-র চুক্তি রয়েছে। যে ক্লাবে খেলে গিয়েছেন মেসি ও নেইমার। তবে বাকি দুই তারকার চেয়ে এমবাপ্পে নিজেকে আলাদা উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। ক্লাবের পারফরম্যান্সের নিরিখে ছাপিয়ে গিয়েছেন মেসিকেও। ফ্রান্সে ২৬০ ম্যাচে গোল করেছেন ২১২টি। আবার রয়েছে ৯৮টি অ্যাসিস্ট। ২০২২-২৩ মৌসুমে ৩৪টি লিগ ম্যাচে ২৯টি গোল করেছিলেন এমবাপ্পে। সেদিক দিয়ে বলতে গেলে এমবাপ্পে পিএসজি-র ‘সম্পদ’।

কিন্তু সেই ‘সম্পদ’ একেবারে বিনামূল্যে ক্লাব ছাড়তে চান। ২০২৪ সালের জুনেই এমবাপ্পের চুক্তি শেষ হচ্ছে পিএসজি-র সঙ্গে। সব ঠিক থাকলে চুক্তি শেষ করে আগামী বছর রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। কথাবার্তাও একপ্রকার পাকা। এখন ব্যাপার হল, চুক্তির শেষে যদি এমবাপ্পে ক্লাব ছাড়েন তাহলে এক টাকাও পাবে না পিএসজি। পিএসজি এই মৌসুমেই এমবাপ্পেকে বিক্রি করে দিতে চেয়েছিল। সেটা হলে অন্তত ট্রান্সফার ফি হিসাবে কিছুটা টাকা তাদের ঘরে ঢুকত। কিন্তু তাতেও রাজি নন এমবাপ্পে। তিনি চান মৌসুমে শেষ করে নিখরচায় রিয়াল মাদ্রিদে যোগ দিতে। তাতে দুটো লাভ তাঁর। এক, রিয়াল যেহেতু নিখরচায় তাঁকে পাচ্ছে, তাই তাঁকে মোটা বেতন দেওয়া হবে। দুই, পিএসজিতে টানা খেলার জন্য একটি বোনাসও পাবেন তিনি। যা কিনা চুক্তিতেই রয়েছে।

অর্থাৎ পিএসজি-র সবদিকেই লোকসান। সেই লোকসান এড়াতে ফ্রান্সের ক্লাবটি এবার নতুন ফন্দি এঁটেছে। এমন একটি চুক্তির প্রস্তাব এমবাপ্পেকে দেওয়া হয়েছে যা এককথায় অবিশ্বাস্য।

ফরাসি সংবাদমাধ্যম সূত্রের খবর, ফ্রান্সের ক্লাবটি এমবাপ্পেকে ধরে রাখতে টানা ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে তাঁকে। টাকার অঙ্কটাও অবিশ্বাস্য। প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ৯১২৯ কোটি টাকা। যা এর আগে কোনও ফুটবলার তো দূরের কথা, কোনও খেলাতেই কোনও তারকাকে দেওয়া হয়নি। এ হেন লক্ষ কোটির প্রস্তাব এমবাপ্পে যদি গ্রহণ করেন, তাহলে ৩৪ বছর বয়স পর্যন্ত পিএসজিতেই থাকতে হবে তাঁকে। অর্থাৎ নিজের কেরিয়ারের সোনালি সময়টা তিনি দিয়ে যাবেন ফ্রান্সের ক্লাবটিকেই। এত দীর্ঘ চুক্তিও ফুটবল ইতিহাসে বিরল। সচরচাচর ৩০ বছর বয়সের পর ফুটবলারদের চাহিদা কমতে থাকে। এক্ষেত্রে সেটাও হচ্ছে না। যদিও এত লোভনীয় প্রস্তাবও এমবাপ্পে গ্রহণ করবেন না বলেই খবর।

শোনা যাচ্ছে, ক্লাবের এই প্রস্তাবও রিয়াল মাদ্রিদের জন্য ফেরাতে পারেন তরুণ মহাতারকা। এখন এই ইস্যু কতদূর গড়ায় সেটাই দেখার।

আরও পড়ুন:

এশিয়া কাপে ভ্রমনের জন্য দলগুলোকে চার্টার্ড ফ্লাইট দিবে এসিসি

বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি সাকিব-নাসুমের

▐ সর্বশেষ পাওয়া সংবাদ