মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি কয়েক ঘণ্টাতেই মিলবে কোম্পানির নিবন্ধন, নতুন উদ্যোগ সরকারের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী - জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই
advertisement
খেলাধুলা

এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের ১৬তম আসর শুরু করবে বাংলাদেশ। এর আগে মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ।

বুুধবার (১৯ জুলাই) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে।

এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। রাজনৈতিক কারনে পাকিস্তান সফরে রাজি নয় ভারত। এজন্য পাকিস্তানের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেলে’ যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান-শ্রীলংকা।
টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরমধ্যে পাকিস্তানের মাটিতে ৪টি ও শ্রীলংকার মাটিতে হবে ৯টি ম্যাচ। গ্রুপ পর্বে ৬টি ম্যাচের মধ্যে ৩টি ও সুপার ফোরের ১টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান।

পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলংকার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সাথে আছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের শীর্ষ দু’টি দল ফাইনাল খেলবে।

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ^কাপ। এজন্য বিশ^কাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। নেপাল ছাড়া ওয়ানডে বিশ^কাপে খেলবে টুর্নামেন্টের বাকী পাঁচটি দল।

এশিয়া কাপের সূচি :
গ্রুপ পর্ব :
৩০ আগস্ট : পাকিস্তান-নেপাল, মুলতান
৩১ আগস্ট : বাংলাদেশ-শ্রীলংকা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর : পাকিস্তান-ভারত, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর : ভারত-নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর : আফগানিস্তান-শ্রীলংকা, লাহোর

সুপার ফোর :

৬ সেপ্টেম্বর : এ১-বি২, লাহোর
৯ সেপ্টেম্বর : বি১-বি২, কলম্বো
১০ সেপ্টেম্বর : এ১-এ২, কলম্বো
১২ সেপ্টেম্বর : এ২-বি১, কলম্বো
১৪ সেপ্টেম্বর : এ১-বি১, কলম্বো
১৫ সেপ্টেম্বর : এ২-বি২, কলম্বো

ফাইনাল :
১৭ সেপ্টেম্বর : ফাইনাল, কলম্বো

image-63

সর্বশেষ পাওয়া সংবাদ