বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
খেলাধুলা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আগামী ডিসেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই দুই সিরিজের সূচিও প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড।

ডানেডিন, নেলসন, নেপিয়ার ও মাউন্ট মাঙ্গানুইতে খেলবে বাংলাদেশ।

১৭ ডিসেম্বর ডানেডিনে শুরু হবে প্রথম ওয়ানডে। ২০ ডিসেম্বরে নেলসনে দ্বিতীয় ওয়ানডে ও ২৩ ডিসেম্বর নেপিয়ারে হবে শেষ ম্যাচ। ২৭ ডিসেম্বর নেপিয়ারেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। মাউন্ট মাঙ্গানুইতে পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর।

ডিসেম্বরের শেষ দুই সপ্তাহে পুরো সিরিজ খেলে নতুন বছরের শুরুতে দেশে ফিরবেন টাইগাররা। এরপরই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ