বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুবাদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক : সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ক্রিকেট দল।

সোমবার (১৭ জুলাই) বোলার-ব্যাটারদের দুর্দান্ত নৈপুন্যে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এর মাধ্যমে ৩-২ ব্যবধানে সিরিজ জয় করে বাংলাদেশের যুবারা।
সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ১০ রানে ও তৃতীয়টি ৪ উইকেটে জিতেছিলো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডে ১৪ রানে ও চতুর্থটিতে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। ফলে পঞ্চম ও শেষ ওয়ানডেটি সিরিজ নির্ধারনী ম্যাচে রুপ নেয়।

জিতলেই সিরিজ জয়, এমন সমীকরণকে সামনে রেখে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারকে ১৮ রানের মধ্যে শিকার করে বাংলাদেশকে দারুন শুরু এনে দেন পেসার রিজান হোসেন।

শুরুর ধাক্কা সামলে ৩ উইকেটে ১০১ রান তুলে লড়াইয়ে ফিরে দক্ষিণ আফ্রিকা। কিন্তু পরবর্তীতে বাংলাদেশের বোলারদের তোপে ৪৯ দশমিক ৪ ওভারে ২১০ রানে অলআউট হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন তিন নম্বরে নামা ডেভিড টিগার।

বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ৩টি, রিজান-রোহানাত দৌলা বর্ষন-রাফি উজ্জামান রাফি ২টি করে এবং আরিফুল ইসলাম ১টি উইকেট নেন।

জবাবে দলকে ৪০ রানের সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার আদিল বিন সিদ্দিক ও রিজওয়ান। জুটিতে ১৩ রান করে ফিরেন রিজওয়ান। তিন নম্বরে নেমে ৩ রান করেন রিজান।

৪৮ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন আদিল ও আরিফুল। তৃতীয় উইকেটে ৮৭ রান যোগ করেন তারা। হাফ-সেঞ্চুরি তুলে ৫৮ রানে আউট হন আদিল। মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও, হাফ-সেঞ্চুরি তুলে ৬৮ রানে আউট হন আরিফুল। দলীয় ১৮৯ রানে সপ্তম ব্যাটার হিসেবে আউট হন তিনি।

অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ২২ রান যোগ করে ১৭ বল বাকী থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক রাব্বি ও রাফি। রাব্বি ১৫ ও রাফি ৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন আরিফুল ও সিরিজ সেরা হন রাফি।

আরও পড়ুন:

জোকোভিচকে হারিয়ে উইম্বলডনের রাজা আলকারাজ

আফগানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি–টোয়েন্টি সিরিজ জয়

▐ সর্বশেষ পাওয়া সংবাদ