বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
খেলাধূলা

বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলংকা। রোববার আসরের ফাইনালে শ্রীলংকা ১২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডসকে।

গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হওয়ায় বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাছাই পর্বের ফাইনালে মুখোমুখি হয় শ্রীলংকা ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠে শ্রীলংকা। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল খেলে নেদারল্যান্ডস।

হারারেতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলংকা। নেদারল্যান্ডসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি শ্রীলংকার ব্যাটাররা। ৪৭ দশমিক ৫ ওভারে ২৩৩ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন সাহান আরচ্চিগে ।

এছাড়া কুশল মেন্ডিস ৪৩, চারিথ আসালঙ্কা ৩৬ ও হাসারাঙ্গা ডি সিলভা ২৯ রান করেন। নেদারল্যান্ডসের লোগান ভ্যান বিক-রায়ান ক্লেন-বিক্রমজিত সিং ও সাকিব জুলফিকার ২টি করে উইকেট নেন।

জবাবে শ্রীলংকার তিন বোলারের তোপে ২৩ দশমিক ৩ ওভারে ১০৫ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ম্যাক্স ও’দাউদ। শ্রীলংকার পক্ষে স্পিনার মহেশ থিকশানা ৪টি, পেসার দিলশান মধুশঙ্কা ৩টি ও আরেক স্পিনার হাসারাঙ্গা ২টি উইকেট নেন।

ফাইনালের সেরা হন শ্রীলংকার মধুশঙ্কা। টুর্নামেন্ট সেরা হন জিম্বাবুয়ের সিন উইলিয়ামস। পুরো আসরে ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৭ ইনিংসে টুর্নামেন্টে সর্বোচ্চ ৬০০ রান করেন উইলিয়ামস।

আরও পড়ুন:

তাসকিনদের ম্যাচ দিয়ে শুরু জিম আফ্রো টি-টেন

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল