মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তথ্য উপদেষ্টা - দুই বছরে মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার মক্কা প্রতিরক্ষা জোটে প্রস্তাব পেলে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা - ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজারের হাতছানি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি কয়েক ঘণ্টাতেই মিলবে কোম্পানির নিবন্ধন, নতুন উদ্যোগ সরকারের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী - জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
advertisement
খেলাধুলা

সাকিবদের মন্ত্রমুগ্ধ ক্রিকেট দেখার অপেক্ষায় ব্রায়ান লারা

স্পোর্টস ডেস্ক: দুয়ারে কড়া নাড়ছে কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লইগ গ্লোবাল টি-টোয়েন্টি। সাকিব আল হাসান-আন্দ্রে রাসেলদের বিশ্বের সব তারকা ক্রিকেটারদের মিলনমেলা হবে এই লিগে। ক্যারিবীয়ান কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা গ্লোবাল টি-টোয়েন্টির মন্ত্রমুগ্ধ ক্রিকেট দেখার অপেক্ষায় আছেন।

‘আমি এই বছরের কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির সময় সূচী নিয়ে দারুণ রোমাঞ্চিত। এ বছর ছয়টি দলই দুর্দান্ত দেখাচ্ছে। দুর্দান্ত মুগ্ধকর ক্রিকেট উপভোগ করার জন্য আমি কানাডায় থাকবো’-গ্লোবাল টি-টোয়েন্টি নিয়ে এভাবে বলেছেন টেস্টে ৪০০ রান করা একমাত্র ব্যাটসম্যান লারা।

সাকিবদের নাম নিয়ে লারা বলেন, ‘গ্লোবাল টি-টোয়েন্টিতে বিশ্বের কিছু দুর্দান্ত টি-টোয়েন্টি খেলোয়াড় রয়েছে, আমরা পেয়েছি হরভজন সিং, মোহাম্মদ রিজওয়ান, আছে দুর্দান্ত অলরাউন্ডার সাকিব আল হাসান, বুম বুম আফ্রিদি এবং ইউনিভার্স বস ও ক্রিস গেইল।’

আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। দর্শকদের মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ করে দিতে ইতোমধ্যেই টিকিট বাজারে ছেড়েছে আয়োজকরা।

টিকিট পাওয়া যাবে টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে সাকিব ছাড়াও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লিটন দাস। সাকিব মন্ট্রিল টাইগার্সে আর লিটন সারে জাগুয়ার্সের হয়ে মাঠ মাতাবেন।

এবারের গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিবে ৮ দল। গ্রুপ পর্বে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে ৭ টি করে ম্যাচ খেলবে। শীর্ষ চার দল খেলবে প্লে অফে। প্লে অফের দুই দল নিয়ে হবে এবারের আসরের ফাইনাল। পুরো টুর্নামেন্ট আয়োজন করা হবে ব্র্যাম্পটনের সিএএ সেন্টারে।

আরও পড়ুন:

বিশপের চোখে সর্বকালের দুই প্রিয় ব্যাটারের একজন তামিম

অবসর ভেঙ্গে ২২ গজে ফিরছেন তামিম ইকবাল

সর্বশেষ পাওয়া সংবাদ