মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য উপদেষ্টা - দুই বছরে মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার মক্কা প্রতিরক্ষা জোটে প্রস্তাব পেলে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা - ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজারের হাতছানি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি
advertisement
খেলাধুলা

জিম্বাবুয়ে টি-টেন লিগের ড্রাফটে দল পেলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের ঘরোয়া আসর ‘জিম আফ্রো’ প্রথম টি-টেন লিগের ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।

সোমবার (৩ জুলাই) অনুষ্ঠিত ড্রাফট থেকে তাসকিনকে দলে নিয়েছে বুলাওয়ে ব্রেভস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেইজে এমনটা নিশ্চিত করেছে বুলাওয়ে ব্রেভস।

এদিকে, ড্রাফটের আগেই পাঁচটি দল সরাসরি চুক্তিতে বেশ কিছু ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। সরাসরি চুক্তিতে বাংলাদেশ থেকে দল পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তাকে দলে নিয়েছে জোবার্গ বাফালোস।

তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জিম্বাবুয়ের সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার অ্যাস্টন টার্নার-বেন ম্যাকডারমট ও ইংল্যান্ডের টাইমাল মিলস।

তাসকিনের সাথে ড্রাফট থেকে জিম্বাবুয়ের রায়ান বার্ল, আফগানিস্তানের মুজিব উর রহমান, শ্রীলংকার থিসারা পেরেরাকে দলে ভেড়ায় বুলাওয়ে ব্রেভস।

আগামী ২০ থেকে ২৯ জুলাই পর্যন্ত টি-টেন লিগটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। টুর্নামেন্টে অংশ নেয়া পাঁচটি দল হলো জোবার্গ বাফালোস, হারারে হ্যারিকেন্স, ক্যাপ টাউন সাম্প আর্মি, ডারবান কালান্দার্স ও বুলাওয়ে ব্রেভস।

সর্বশেষ পাওয়া সংবাদ