মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য উপদেষ্টা - দুই বছরে মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার মক্কা প্রতিরক্ষা জোটে প্রস্তাব পেলে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা - ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজারের হাতছানি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি
advertisement
খেলাধুলা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক : ঢাকায় এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে ভোর ৫টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শনিবার আমাস্টারডাম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেন এমি। ৩৮ ঘণ্টার বিমানযাত্রা শেষে তিনি ঢাকায় পৌঁছেছেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি এমিলিয়ানো চলে যান হোটেলে। সেখানে বিশ্রাম নেয়ার পর দুপুরে তিনি যাবেন ফান্ডেডনেক্সট-এর কার্যালয়ে, যাদের তত্ত্বাবধানে মার্টিনেজ আসছেন ঢাকায়।

সেখানে জাতীয় দলের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন গোল্ডেন গ্লাভসজয়ী এই ফুটবলার।

এরপর বেলা ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবেন মার্টিনেজ। বিকাল সাড়ে চারটার দিকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন।

বাংলাদেশে আসার বিষয়ে অ্যাস্টন ভিলার এই গোলকিপার এর আগে নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে ৩ জুলাই। এই সফর শুরু হবে বাংলাদেশ থেকে।’

সর্বশেষ পাওয়া সংবাদ