মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য উপদেষ্টা - দুই বছরে মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার মক্কা প্রতিরক্ষা জোটে প্রস্তাব পেলে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা - ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজারের হাতছানি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি
advertisement
খেলাধুলা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫, ৮ এবং ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ওয়ানডে।

টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২শ টাকা। সর্বোচ্চ মূল্য ঠিক করা হয়েছে ১৫শ টাকা।

সাগরিকা টিকিট কাউন্টার (বিআইটিএসি সার্কেলের কাছে) এবং এমএ আজিজ স্টেডিয়ামে টিকিট কাউন্টার থেকে সকাল ৯টা ৩০মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাচের দিন এবং ম্যাচের দুই দিন আগে টিকিট পাওয়া যাবে।

আগামীকাল থেকে অনলাইনের মাধ্যমেও (http://ticket.tigercricket.com.bd/registration) টিকিট ক্রয় করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য :
গ্র্যান্ড স্ট্যান্ড – ১,৫০০ টাকা
রুফটপ হসপিটালিটি- ১,৫০০ টাকা
আন্তর্জাতিক স্ট্যান্ড – ১,০০০ টাকা
ক্লাব হাউস – ৫০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
ওয়েস্টার্ন স্ট্যান্ড – ২০০ টাকা

সর্বশেষ পাওয়া সংবাদ