মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য উপদেষ্টা - দুই বছরে মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার মক্কা প্রতিরক্ষা জোটে প্রস্তাব পেলে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা - ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজারের হাতছানি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি
advertisement
খেলাধুলা

নবম দিনে ত্রিবেণী কন্টিনেন্টালের চমক

স্পোর্টস ডেস্ক : একদিন বাদেই বোঝা যাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দাবার প্রথম আসরের ট্রফি কার হাতে যাবে। গ্লোবাল চেজ লিগের (জিসিএল) নবম দিনে এসে চমক দেখিয়েছে ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস। এই দিন রাউন্ড আপের দুই ম্যাচে রোমাঞ্চকর জয়ে শীর্ষস্থানের লড়াই জমিয়ে দিয়েছে ত্রিবেণী কন্টিনেন্টাল।

প্রথম ম্যাচে এসজি আলপিন ওয়ারিয়র্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসি হেসেছে ত্রিবেণী কন্টিনেন্টাল। ১০-৮ ব্যবধানে আলপিন ওয়ারিয়র্সের জয়-রথ থামিয়ে সেরার লড়াইয়ে নিজেদের নিয়ে যায় ত্রিবেণী। এই ম্যাচে কিং অব দ্য ম্যাচ হয়েছেন গুকেষ ডি ও কুইন অব দ্য ম্যাচ হয়েছেন এলিজাবেথ পাথজ।

আলপিন ওয়ারিয়র্সের বিপক্ষে দারুণ জয়ের পর ত্রিবেণী মুখোমুখি হয় বালান আলাষকান নাইটসের বিপক্ষে। এই ম্যাচেও লড়াই হাড্ডাহাড্ডি। মাত্র এক পয়েন্টের ব্যবধানে বালান আলষকানকে হারিয়েছে ত্রিবেণী কন্টিনেন্টাল। পয়েন্ট ব্যবধান ১০-৯! এই ম্যাচে কিং অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ওয়েই ই এবং কুইন অব দ্য ম্যাচ হয়েছেন টান জনগিই।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চিংগারি গালফ টাইটানস ও আপগ্রাড মুম্বা মাস্টার্স। এই ম্যাচে একপেশে ভাবে জিতে নিয়েছে গালফ টাইটানস। পয়েন্ট ব্যবধান ১২-৩। মুম্বা মাস্টার্স পাত্তাই পায়নি এই ম্যাচে। কিং অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দানিল দুভোব ও কুইন অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পোলিনা শুভালোভা।

চিংগারি গালফের বিপক্ষে পাত্তা না পেলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে মুম্বা মাস্টার্স। এবার তারা স্রেফ উড়িয়ে দিয়েছে গ্যাংস গ্র্যান্ড মাস্টার্সকে। ১০-৪ ব্যবধানে বিশাল জয় পেয়ে ঘুরে দাঁড়িয়েছে মুম্বা মাস্টার্স। কিং অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জাভোখির সিন্দারভ ও কুইন অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কনেরু হামপি।

সর্বশেষ পাওয়া সংবাদ