মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য উপদেষ্টা - দুই বছরে মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার মক্কা প্রতিরক্ষা জোটে প্রস্তাব পেলে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা - ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজারের হাতছানি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ
advertisement
খেলাধুলা

অতিরিক্ত সময়ের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত ৯০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অতিরিক্ত সময়ের একমাত্র গোলে দীর্ঘ ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে ওঠার স্বপ্ন চুরমার হয়ে গেলো বাংলাদেশের।

শনিবার (১ জুলাই) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কুয়েতের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ২০০৫ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলো বাংলাদেশ।

ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই শক্তিশালী কুয়েতের সাথে সমান তালে লড়াই করতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে রাকিব হোসেনের ক্রসে ফাঁকায় বল পান শেখ মোরসালিন। প্রতিপক্ষের গোলরক্ষকের গায়ে মেরে গোলের দারুন সুযোগ নষ্ট করেন মোরসালিন।

সপ্তম মিনিটে কুয়েতের সস্মিলিত আক্রমন থেকে আল রশিদের পাস থেকে সালমান মোহাম্মদের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় ইসা ফয়সাল।

২৮ মিনিটে রাকিবের দূর পাল্লার শট গিয়ে জমা পড়ে কুয়েতের গোলরক্ষকের হাতে। ৩১ মিনিটে দারুণ দক্ষতায় কুয়েতকে গোল বঞ্চিত করেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথমভাগ।

৫৪ মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া রাকিবের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৬০ মিনিটে আবারও দারুন সুযোগ পেয়েছিলেন রাকিব। জামাল ভূইয়ার কাছ থেকে বল পেয়ে রাকিবকে পাস দেন মোরসালিন। বল পেয়ে কুয়েতের গোলমুখে শট নেন রাকিব। সেটি গিয়ে লাগে কুয়েতের ক্রসবারে।

এরপর ৬৩ ও ৬৫ মিনিটে কুয়েতের দু’টি আক্রমন রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধও গোলশূন্যভাবে শেষ হয়। এতে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৮ মিনিটে আবারও বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক আনিসুর। বক্সের ভেতর থেকে কুয়েতের আল রাশেদির শট ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলেন তিনি।

১০৭ মিনিটে বাংলাদেশকে আর রক্ষা করতে পারেনি রক্ষণভাগ ও গোলরক্ষক। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ইনজুরি সময়ে ডান দিক দিয়ে হওয়া আক্রমণ থেকে বল পেয়ে তীব্র শটে বাংলাদেশের গোলমুখে পাঠান কুয়েতের আবদুল্লাহ আম্মার মোহাম্মদ আবদুল্লাহ আল বুলুশি। ১-০ গোলে এগিয়ে যায় কুয়েত। শেষ পর্যন্ত এই স্কোরলাইনে ফাইনাল নিশ্চিত করে কুয়েত। সেমিফাইনাল থেকে সাফ মিশন শেষ করে বাংলাদেশ দল।
পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ ফাইনাল খেলেছে বাংলাদেশ। আসরের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিলো ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

এবারের আসরের ‘বি’ গ্রুপে লেবাননের কাছে ২-০ গোলে হেরে মিশন শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। আর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভূটানকে ৩-১ গোলে হারিয়ে দীর্ঘ ১৪ বছর পর শেষ চারের টিকিট পায় ফিফা র‌্যাংকিংয়ের ১৯২তম স্থানে থাকা লাল-সবুজ জার্সিধারী বাংলাদেশ।

সর্বশেষ পাওয়া সংবাদ