মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য উপদেষ্টা - দুই বছরে মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার মক্কা প্রতিরক্ষা জোটে প্রস্তাব পেলে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা - ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজারের হাতছানি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ
advertisement
খেলাধুলা

ভারত সিরিজের প্রাথমিক দলে নেই জাহানারা

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে ঘরের মাঠে সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের ২০ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়নি অভিজ্ঞ পেসার জাহানারা আলমকে।

গত মাসে শ্রীলংকা সফরে দু’টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টিতে খেলেছেন জাহানারা। ওয়ানডেতে ২টি উইকেট নিলেও টি-টোয়েন্টি কোন শিকার ছিলো না তার। শ্রীলংকা সফরের দল থেকে শুধুমাত্র বাদ পড়েছেন জাহানারাই।

প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের আগামী ৩০ জুন রিপোর্ট করতে বলা হয়েছে। পহেলা জুলাই থেকে অনুশীলন শুরু হবে। ৬ জুলাই ঢাকায় আসবে ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৩ জুলাই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৬, ১৯ ও ২২ জুলাই।

ওয়ানডে সিরিজ ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। ২০২৫ বিশ্বকাপের জন্য চ্যাম্পিয়নশীপ থেকে ১০টি দল বেছে নেয়া হবে। এই সিরিজটি আইসিসির এফটিপিতে নারীদের প্রথম সিরিজ।

সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১১ বছরের মধ্যে প্রথম মিরপুরের ভেন্যুতে নারীদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরের ভেন্যুতে খেলেছিলো বাংলাদেশ নারী দল।

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল : নিগার সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, দিশা বিশ্বাস, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রাণী, রিতু মনি, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক, ফাহিমা খাতুন।

সর্বশেষ পাওয়া সংবাদ