মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য উপদেষ্টা - দুই বছরে মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার মক্কা প্রতিরক্ষা জোটে প্রস্তাব পেলে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা - ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজারের হাতছানি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ
advertisement
খেলাধুলা

জিম্বাবুয়ে ক্রিকেটের উন্নয়নের সহযোগী পিএসএলের ফ্র্যাঞ্চাইজি

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে-আফ্রো টি-টেনে এর আগে দল কিনে শিরোনামে এসেছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। এবার জিম্বাবুয়ের ক্রিকেটারদের উন্নয়নে কাজ করার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের সঙ্গী হবে টি-গ্লোবাল স্পোর্টস।

নতুন মুখে খুঁজে নিয়ে আসা, তাদের পরিচর্যা করে আন্তর্জাতিক মানে রুপান্তরিত করতে একযোগ হয়ে কাজ শুরু করেছে লাহোর ও টি টেন গ্লোবাল স্পোর্টস। সেখান থেকে যারা নিজেদের প্রমাণ করতে পারবে তাদের সুযোগ দেওয়া হবে এবারের টি-টেন আসরে।

আগামী ২০ জুলাই পর্দা উঠবে জিম্বাবুয়ে-আফ্রো টি-টেন লিগের। এই টুর্নামেন্টে ডারবান ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে লাহোর । টুর্নামেন্টে দলটির নাম হবে ডারবান কালান্দার্স। দলটির মালিকানায় থাকবেন পাকিস্তানের দুই ব্যবসায়ী আতিফ নাঈম রানা ও সামিন নাঈম রানা।

ক্রিকেটারদের উন্নয়নে নতুন এই উদ্যোগ নিয়ে উচ্ছ্বসিত লাহোরের চিফ অপারেটিং অফিসার সামিন রানা, ‘আমরা টি-টেন গ্লোবাল স্পোর্টস এবং জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে ক্রিকেট প্রতিভা উদ্ঘাটনের ব্যক্তিক্রমি উদ্যোগে হাত মেলাতে পেরে আনন্দিত। লাহোর কালান্দার্স সবসময় তরুণ খেলোয়াড়দের লালন-পালন করতে এবং তাদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সুযোগ প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি এই সহযোগিতা ক্রিকেটারদের সামনে এগিয়ে নিয়ে যাবে বহুদূর।’

ডারবান কালান্দার্স ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে- হারারে হ্যারিকেন্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস ও জোবার্গ লায়ন্স। পাঁচ দলের এই টুর্নামেন্টের আগে অনুষ্ঠিত হবে নিলাম। আগামী ২ জুলাই এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। ২০ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৯ জুলাই। সবগুলো ম্যাচই আয়োজিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে।

টি-টেন গ্লোবাল স্পোর্টসের সহযোগীতায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। পিএসএল চ্যাম্পিয়ন দল এই টুর্নামেন্টে অংশ নেওয়া বেশ খুশি।

এই নিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার নওয়াব সাজি উল মূলক বলেন, ‘পিএসএল চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে-আফ্রো টুর্নামেন্টে অংশ নেওয়ায় বেশ ভালো লাগছে। দীর্ঘদিন ধরে পিএসএল সফলভাবে হওয়ার প্রভাব এটি। আশা করি, এখানে দারুণ ক্রিকেট হবে এবং ডারবান কালান্দার্স শিরোপার জন্য লড়াই করবে।’

জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বলেন, ‘কালান্দার্সকে আমরা স্বাগতম জানাই। তারা পাকিস্তানের দারুণ সফল দল। এখানেও তাদের ওই ধারাবাহিকতা ধরে রাখবে এমনটাই আশা আমাদের।’

সর্বশেষ পাওয়া সংবাদ